আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে কংগ্রেস ভবনের প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সহ-সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ। এরপর দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পরে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্বরা।
এই দিনে জাতির পিতার আদর্শ স্মরণ করে কংগ্রেস নেতৃবৃন্দ তাঁর পথ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
