আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || দীপাবলির আগে রেলযাত্রীদের জন্য এল দুঃসংবাদ। আজ অর্থাৎ ১৮ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আগরতলা–সাব্রুম–আগরতলা এবং আগরতলা–ধর্মনগর–আগরতলা রুটের সমস্ত ডেমো ট্রেন পরিষেবা। এই কারণে চরম দুর্ভোগে পড়েছেন প্রতিদিনের যাত্রীরা।
রেল সূত্রে জানা গেছে, রেললাইনের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্যই এই সময়সীমায় পরিষেবা স্থগিত রাখা হয়েছে। তবে দীপাবলির ছুটির মরশুমে হঠাৎ করে এমন সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বহু যাত্রী জানিয়েছেন, বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় তাদের দৈনন্দিন যাতায়াতে পড়তে হচ্ছে বিপাকে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে পুনরায় পরিষেবা চালু করা হবে।
