রক্তদানে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান বিধায়কের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || রক্তদানের মতো মানবিক কাজে যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত হতে আহ্বান জানালেন ৫-খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী। শুক্রবার ৫-খয়েরপুর বিধানসভার অন্তর্গত শুভ সঙ্গম বিয়ে বাড়িতে এলাকাবাসী যুবকদের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত থেকে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, “বর্তমানে যুব সমাজ আত্মনির্ভর ভারতের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। সমাজসেবার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রক্তদান একটি মহৎ কাজ—এই কাজে যুব সমাজের আরও এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।”
এই দিনের রক্তদান শিবিরে মোট কতজন রক্তদান করেছেন তা জানা না গেলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজেশ সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আরও সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*