ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে বড় সাফল্য পুলিশের, আসাম থেকে তিন মূল অভিযুক্ত গ্রেফতার

আপডেট প্রতিনিধি, ধর্মনগর, ১৮ ডিসেম্বর || ধর্মনগরের বহুল আলোচিত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের যে আশ্বাস দিয়েছিলেন, সেই নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক অভিযান চালিয়ে পুলিশ এই ঘটনায় জড়িত তিনজন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
ধৃতরা হলেন সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্য। গোপন সূত্রে খবর পেয়ে আসামের শ্রীভূমি (পুরোনো করিমগঞ্জ) এলাকা থেকে তাদের আটক করা হয়। দীর্ঘ অনুসন্ধান ও একাধিক অভিযানের পর অবশেষে এই গ্রেফতারি সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হলে আদালত চত্বরে জনতার ভিড় জমে ওঠে। এই ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। সাধারণ মানুষের দাবি, দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*