শহীদ স্মরণে সমাবেশ সফল করতে মাঠে বিজেপি, খোয়াইয়ে বাড়ি বাড়ি প্রচার ও পথসভায় তুঙ্গে প্রস্তুতি

গোপাল সিং, খোয়াই, ১৬ জানুয়ারি || আগামী রবিবার, ১৮ই জানুয়ারি সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে শহীদ স্মরণে সমাবেশ। এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে বিজেপি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে জোরকদমে শুরু হয়েছে সাংগঠনিক প্রচার। বাড়ি বাড়ি প্রচার, উঠোন সভা ও পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সমাবেশের বার্তা।
এই ধারাবাহিক প্রচারের অঙ্গ হিসেবে আজ খোয়াই মন্ডলের ৫ নম্বর বুথে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কল্যাণপুর–প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিণাকী দাস চৌধুরী, বিজেপি মন্ডল সভাপতি অনুকুল দাস, মন্ডল নেতৃত্ব চিরন্তন দাস সহ বিজেপির একাধিক নেতা-কর্মী।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিণাকী দাস চৌধুরী বলেন, শহীদদের আত্মত্যাগ শুধু স্মৃতির পাতায় নয়, আমাদের চিন্তা ও কর্মে ধারণ করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। শহীদদের আদর্শ থেকেই দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
এদিন তিনি বিরোধী দলকে কটাক্ষ করে বলেন, জনগণই প্রকৃত জনার্দন। জনগণের শক্তির ঊর্ধ্বে আর কোনো শক্তি হতে পারে না। অথচ কমিউনিস্টরা একসময় মনে করত, তাদের পার্টিই সবকিছু, জনগণ নয়। সেই কারণে তারা সাধারণ মানুষকে সম্মান না দিয়ে ভয় দেখিয়ে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছিল। কিন্তু তারা ভাবতেই পারেনি, একদিন সেই ক্ষমতা জনগণের হাতেই ফিরে যাবে।
সভা শেষে বিজেপি নেতৃত্ব জানান, আগামী দিনের সমাবেশকে ঘিরে খোয়াই জুড়ে আরও ব্যাপক প্রচার কর্মসূচি অব্যহত থাকবে। শহীদ স্মরণে আয়োজিত এই সমাবেশে বিপুল জনসমাগম হবে বলে আশাবাদী দলের নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*