আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || ভারতীয় জনতা পার্টি ৮ টাউন বড়দোওয়ালি মণ্ডলের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। পাশাপাশি বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সরকারের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
