বুথ প্রেসিডেন্টের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জানুয়ারি || শনিবার ৩৬ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৩ নম্বর বুথে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল এলাকা। বুথ প্রেসিডেন্ট সুজিত দে’র উদ্যোগে তাঁর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৩ নম্বর বুথ এলাকার গরিব ও দুস্থ শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বপ্না বৈদ্য রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন এবং সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বুথ প্রেসিডেন্ট সুজিত দে’র এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তব্যপর্ব শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন। উপহার পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে চালু থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*