কের চৌমুহনীতে ফুটপাত দখল, দুটি বিয়ে বাড়ির বেআইনি নির্মাণ ভাঙল পুর নিগম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || রাজধানীর কের চৌমুহনী এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা চালানোর অভিযোগে দু’টি বিয়ে বাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আগরতলা পুর নিগম। শনিবার দুপুরে পুর নিগমের অভিযানে ‘শুভক্ষণ’ ও ‘সঙ্গম’ নামের দুই বিয়ে বাড়ির বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এই দুটি বিয়ে বাড়ি পুরো ফুটপাত দখল করে রাখায় পথচারীদের চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছিল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
অবশেষে শনিবার পুর নিগমের পক্ষ থেকে অভিযান চালানো হয়। অভিযানের সময় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার পাশাপাশি ফুটপাতে রাখা একাধিক ফুলের টবও সরিয়ে নিয়ে যায় পুর নিগম।
এই অভিযান চলাকালীন ঘটনাস্থলে স্বয়ং উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, শহরের ফুটপাত দখল করে কোনও ধরনের বেআইনি ব্যবসা বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*