অবৈধ আয়ুর্বেদিক ম্যাসাজ সেন্টারে পুলিশের হানা, নথিপত্র বাজেয়াপ্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || গোপন খবরের ভিত্তিতে বড়দোয়ালী এলাকার মৌচাক ক্লাব সংলগ্ন একটি অবৈধভাবে গড়ে ওঠা আয়ুর্বেদিক ম্যাসাজ থেরাপি সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পার্লারের মালিক ও কর্মচারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই উক্ত থেরাপি সেন্টারটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পার্লার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*