আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল ও নেশার সিরাপ সহ আটক ২ যুবক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || আগরতলা রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ নেশার সামগ্রী। রবিবার রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে তল্লাশি চালিয়ে পিস্তল ও নেশার সিরাপ সহ দুই যুবককে আটক করা হয়েছে।
রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে একটি পিস্তল ও একাধিক বোতল নেশার সিরাপ উদ্ধার হয়। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র ও নেশার সামগ্রী কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*