আমতলী থানার পুলিশের তৎপরতায় কুখ্যাত চোর আটক, উদ্ধার দুটি বাইক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত এক চোরকে আটক করে আমতলী থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালানোর সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে চুরি যাওয়া দুটি মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে আমতলী থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*