ট্রিপার–টমটমের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কলেজ ছাত্রী সহ আরও এক

গোপাল সিং, খোয়াই, ২৯ জানুয়ারি || বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ খোয়াইয়ের টি কে রোড এলাকায় একটি ট্রিপার গাড়ি ও একটি টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় টমটমে থাকা এক কলেজ ছাত্রী গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত ছাত্রীকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত ছাত্রীর নাম অনিষা দেববর্মা, বাড়ি বেলছড়া এলাকা। অপর আহত ব্যক্তির নাম মনোরঞ্জন দেবনাথ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার জন্য প্রশংসা করলেও, ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*