বেকার যুবকদের স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ, টিটিএএডিসি’র উদ্যোগে প্রায় ২০০ অটো বিতরণ

গোপাল সিং, খোয়াই, ২৯ জানুয়ারি || বেকার যুবকদের স্বনির্ভর করে তুলতে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে প্রায় ২০০টি অটো রিকশা বিতরণ করা হয়েছে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিভু কুমারী দেবী, তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রধান নির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, পূর্ণমন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, নির্বাহী সদস্য কমল কলই সহ জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা।
বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এবং তারা নিজের পায়ে দাঁড়ানোর পথ পাচ্ছেন। অটো বিতরণের ফলে বহু পরিবার উপকৃত হবে এবং গ্রামীণ ও পাহাড়ি এলাকায় যাতায়াত ব্যবস্থাও আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করা হয়।
এই কর্মসূচিকে স্বনির্ভর ত্রিপুরা গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*