মিশন শক্তি প্রকল্পের আওতায় ‘সখী_নিবাস’ অস্থায়ী (কর্মজীবী মহিলা হোস্টেল)-এর শুভ উদ্বোধন

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়,পুরাতন টাউন হলের নিকটবর্তী স্থানে
ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব সোশ্যাল এডুকেশন দপ্তরের উদ্যোগে আয়োজিত,
নাইটিঙ্গেল শেল্টার হাউস, মিশন শক্তি প্রকল্পের আওতায় ‘সখী_নিবাস’ অস্থায়ী (কর্মজীবী মহিলা হোস্টেল)-এর শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপিতা  নিখিল চন্দ্র গোপ. আরও ছিলেন এ.ডি.এম., এস.ডি.এম., সমাজ শিক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হৈমন্তী রায় বর্মণ, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত সহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলার সভাধিপতি বলেন এই সখী নিবাস কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ, সহায়ক ও স্বনির্ভরতার অনুকূল পরিবেশ গড়ে তুলবে—যা তাঁদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*