খোয়াইয়ে শ্রী শ্রী দাদামণির শুভ পদার্পণ উপলক্ষে প্রস্তুতি

গোপাল সিং, খোয়াই, ০৮ ফেব্রুয়ারি || খোয়াই আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য খোয়াই মহকুমা শহরে শুভ পদার্পণ করতে চলেছেন নিখিল বিশ্ব অখণ্ড সংঘের বর্তমান সংঘপ্রধান শ্রী শ্রী দাদামণি (তপন ব্রহ্মচারী)। দীর্ঘ ১১ বছর পর তাঁর এই আগমন ঘিরে খোয়াই জুড়ে ব্যাপক ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রী শ্রী বাবা মনি ও শ্রী শ্রী মামণির উত্তরাধিকারী হিসেবে শ্রী শ্রী দাদামণির এই পবিত্র আগমন উপলক্ষে একাধিক সংক্ষিপ্ত আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হবে। তাঁর অবস্থানকালীন সময়ে ভক্ত ও অনুগামীদের জন্য বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
গোটা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রস্তুতির বিষয়টি খোয়াই সুভাষ পার্কস্থিত অযাচক আশ্রম গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মিডিয়ার সামনে তুলে ধরা হয়। আয়োজকরা জানিয়েছেন, সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতার মাধ্যমে এই ধর্মীয় কর্মসূচিকে আরও বৃহত্তর পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
শ্রী শ্রী দাদামণির শুভপদার্পণ কমিটি-২০২৬-এর সহ-সভাপতি বিমল মোদক জানিয়েছেন, সকলের আন্তরিক সহযোগিতায় এই আধ্যাত্মিক আয়োজন সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে খোয়াইয়ে আধ্যাত্মিক চেতনা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*