রাইমাভ্যালিতে তিপ্রা মথার সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি, যোগদান করলেন মধু কুমার ত্রিপুরা

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ ফেব্রুয়ারী || ২০২৬ সালের এডিসি নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রবিবার গণ্ডাছড়ায় আয়োজিত এক যোগদান সভায় রাইমাভ্যালি মন্ডলের সহ-সভাপতি মধু কুমার ত্রিপুরা তিপ্রা মথা দলে যোগদান করেন।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে সক্রিয়ভাবে কাজ করার পর তিনি তিপ্রা মথার আদর্শ ও লক্ষ্যকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেন। তাঁর এই যোগদানকে কেন্দ্র করে রাইমাভ্যালি এলাকায় তিপ্রা মথার সাংগঠনিক পরিসর আরও বিস্তৃত হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিন আয়োজিত অনুষ্ঠানে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং মধু কুমার ত্রিপুরার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএম রাজেশ ত্রিপুরা, সাব-জোনাল চেয়ারম্যান হিরণময় ত্রিপুরা, ওয়াইটিএফ (YTF)-এর সভাপতি রতন বিকাশ চাকমা সহ তিপ্রা মথার একাধিক নেতা ও কর্মী।
রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ সংগঠক হিসেবে মধু কুমার ত্রিপুরার যোগদান রাইমাভ্যালি এলাকায় তিপ্রা মথার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিশেষ করে এডিসি নির্বাচনের প্রাক্কালে পাহাড়ি রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ নতুনভাবে গড়ে উঠছে বলে ইঙ্গিত মিলছে।
এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাহাড়ি অঞ্চলের রাজনৈতিক তৎপরতা বাড়ছে এবং বিভিন্ন দলের সাংগঠনিক প্রস্তুতি নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*