লালমাটিয়া খুনকাণ্ডে গ্রেফতার ১, জেরায় অপরাধ স্বীকার অভিযুক্তের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || লালমাটিয়া এলাকায় সংঘটিত খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। মঙ্গলবার আগরতলা পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গত ২৩শে মার্চ রাতে কৃষ্ণ ভট্টাচার্য ও মিঠুন সাহার মধ্যে বচসা বাধে। সেই বচসার জেরে মিঠুন সাহা কোদাল দিয়ে কৃষ্ণ ভট্টাচার্যকে আঘাত করে খুন করে বলে অভিযোগ।
ঘটনার পর পুলিশ সন্দেহের ভিত্তিতে মিঠুন সাহাকে আটক করে। পরে তাকে চার দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জেরার মুখে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে জানান ওসি।
মঙ্গলবার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*