মাতাবাড়িতে পূজা দিতে রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || ত্রিপুরায় পৌঁছালেন দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। উদয়পুর মাতাবাড়িতে পূজা দেওয়ার উদ্দেশ্যে তাঁদের এই রাজ্য সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
বুধবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছালে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
বিমানবন্দরে ঐতিহ্যবাহী অভ্যর্থনার মধ্য দিয়ে দুই শীর্ষ নেতাকে স্বাগত জানানো হয়। পরে তাঁরা মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। তাঁদের এই সফরকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ও উৎসাহ তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*