আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || বিরল রোগে আক্রান্ত হাপানিয়া এলাকার ছোট্ট শিশু কন্যা মনশ্রী চৌধুরীর খোঁজখবর নিতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে যান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। হাপানিয়া চৌমুহনী পাড়া এলাকার ওই বাড়িতে গিয়ে তিনি মনশ্রীর শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণা রক্ষিত, রতন দাস, সমর চক্রবর্তী, নবারুন দেব, সৃজন দেব, শান্তনু দেব এবং আশীষ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মনশ্রীর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে শিশুটির চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। পাশাপাশি, পরিবারের এই কঠিন সময়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং মনশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
