সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাজধানী আগরতলা, জলের নিচে বহু গাড়ি-বাইক, দ্রুত জল নিষ্কাশনে পুর নিগম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || অল্প সময়ের বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার একাধিক এলাকা। বুধবারের বৃষ্টিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকায় জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। কোথাও কোথাও রাস্তায় জমে থাকা জলের নিচে তলিয়ে যেতে দেখা যায় বহু গাড়ি ও মোটরবাইক। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যযাত্রীদেরও দুর্ভোগ বাড়ে।
প্রতিবছরের মতো এবারও সামান্য বৃষ্টিতেই রাজধানীর জলাবদ্ধতার চিত্র সামনে আসায় নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত জল নিষ্কাশনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে দ্রুত পাম্প চালু করে জল নিষ্কাশনের কাজ শুরু করা হয়। প্রশাসনের এই উদ্যোগে ধীরে ধীরে জলস্তর কমতে শুরু করেছে এবং বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে নাগরিকদের মতে, স্থায়ী সমাধানের জন্য উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*