বর্ধিত বিদ্যুৎ মাসুলে ১০০% ভর্তুকি: মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মনু বাজারে বিজেপির র‍্যালি

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২২ আগস্ট || জনস্বার্থে বর্ধিত বিদ্যুৎ মাসুলের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মনু বাজারে অনুষ্ঠিত হলো এক অভিনন্দন র‍্যালি। ৩৯ মনু মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র‍্যালি থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এবং মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে বর্ধিত বিদ্যুৎ মাসুলের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত একটি জনমুখী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অভিনন্দন র‍্যালিতে উপস্থিত ছিলেন ৩৯ মনু মণ্ডলের মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক, ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, বিজেপির দক্ষিণ পিলাক জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সেন, ৩৯ মনু মণ্ডলের সাধারণ সম্পাদক সমীর পাল-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
বক্তারা বলেন, বিদ্যুৎ মাসুলের বর্ধিত অংশে ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে স্বস্তি পাবেন। তাঁদের দাবি, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের পাশে থাকার প্রতিফলন এবং জনকল্যাণমূলক প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*