এনএসআরসিসিতে স্বামী বিবেকানন্দ ও নেতাজির মর্মর মূর্তি উন্মোচন, মেগা রক্তদান শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর || আগরতলার এনএসআরসিসি প্রাঙ্গণে শুক্রবার স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে দুই মহান মনীষীর মূর্তির আবরণ উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্পোর্টস কাউন্সিলের সদস্যরা, স্কুল স্পোর্টস বোর্ডের সদস্যরা, ছাত্রছাত্রী, ত্রিপুরার বিশিষ্ট জিমনাস্ট দীপা কর্মকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হয় একটি মেগা রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদানকারীদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আগরতলার এনএসআরসিসিতে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন এবং মেগা রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। তাঁর বক্তব্য অনুযায়ী, এই দুই মহান মনীষীর মূর্তি নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবসেবা এবং জাতির প্রতি নিষ্ঠার আদর্শে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, স্বেচ্ছায় রক্তদানকারীদের নিঃস্বার্থ অবদান মানবিক চেতনার এক সুন্দর প্রতিফলন। সমাজের প্রতি তাঁদের এই সেবামূলক উদ্যোগ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*