উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির, সাফাইকর্মী ও আশা কর্মীদের সংবর্ধনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || রাজধানীর উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ আয়োজনে সমাজের প্রতি নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের সাফাইকর্মী এবং আশা কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের প্রতি নিরলস সেবার ক্ষেত্রে নিবেদিতপ্রাণ এএমসি ও আশা কর্মীদের অবদান সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সকল রক্তদাতাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, ৪০ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, ৮ নম্বর বড়দোয়ালী এলাকার বিশিষ্ট সমাজকর্মী শ্যামল কুমার দেব, বিশিষ্ট সমাজকর্মী ও দক্ষিণ জোনাল ক্লাব কো-অর্ডিনেশন কমিটির সভাপতি জয়ন্ত চৌধুরী, উন্নয়ন সংঘের সভাপতি জয়ন্ত প্রসাদ সাহা, সম্পাদক ডঃ পার্থ সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান ও সমাজের নীরব সেবকদের সম্মান জানানোর মধ্য দিয়ে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর বার্তা উঠে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*