অসুস্থ ব্যক্তিগত সচিব অসিত দাসকে দেখতে জিবি হাসপাতালে বিধায়ক রঞ্জিত দেববর্মা, পেটে পাথর ধরা পড়ায় শীঘ্রই অস্ত্রোপচার

গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || অসুস্থ ব্যক্তিগত সচিব অসিত দাসকে দেখতে আগরতলার জিবিপি হাসপাতালে ছুটে গেলেন তিপ্রামথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা। অসিত দাস অসুস্থ হয়ে বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, অসুস্থতার খবর পাওয়ার পরই হাসপাতালে পৌঁছে যান বিধায়ক রঞ্জিত দেববর্মা। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে অসিত দাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন বিধায়ক।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় অসিত দাসের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে বলে জানা গেছে। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিধায়ক জানতে পারেন, অসিত দাসের শারীরিক অবস্থা বিবেচনা করে অতি শীঘ্রই তাঁর অস্ত্রোপচার করা হবে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান বিধায়ক।
অসিত দাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং তাঁর পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*