গোপাল সিং, খোয়াই, ০২ অক্টোবর || দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই মহারাজগঞ্জ বাজারে সন্ধ্যাকালীন বাজার সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেব্বর্মা, মহকুমা সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা কমিটির সদস্য মনোজ দাস প্রমুখ।
