গোপাল সিং, খোয়াই, ০২ অক্টোবর || আগরতলা টাউন হলের সামনে নকল পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ধরা পড়ল কথিত ‘নকল-গ্যাংস্টার’।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই নকল পিস্তল দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছিল ওই যুবক। শুক্রবার টাউন হলের সামনে কোমরে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ তাকে আটক করে। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও তাঁর টিমের তৎপরতায় আটক করা হয় তাকে।
পরে পুলিশ পিস্তলটি পরীক্ষা করে জানতে পারে, সেটি আসলে নকল। বাইরে থেকে দেখতে অনেকটা আসল আগ্নেয়াস্ত্রের মতো হলেও পুলিশের হাতে পড়তেই বেরিয়ে আসে আসল রহস্য। ঘটনার পর ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
