শ্যামাপূজায় জাকজমকপূর্ণ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দীপাবলিতে কম্বল বিতরণ সিপিআই(এম) বিধায়কের

গোপাল সিং, খোয়াই, ১০ নভেম্বর || আলোর উৎসব দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে খোয়াই জুড়ে ঐতিহ্য ও উৎসবের আবহ বজায় রয়েছে। যদিও এ বছর খোয়াই শহরে কালীপূজার সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পূজা উদ্যোক্তারা প্রতি বছরের মতো এ বছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শ্যামা মায়ের পূজার আয়োজন করে। পূজার পাশাপাশি উদ্যোক্তাদের তরফে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। বিভিন্ন পুজা মন্ডপে এদিন উপস্থিত ছিলেন খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের আনন্দ ভাগ করে নিতে এবং শীতের আগমনী বার্তায় এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দীপাবলির সন্ধ্যায় বিধায়ক নির্মল বিশ্বাস নিজ হাতে কম্বল বিতরণ করেন। উৎসবের মরসুমে বিধায়কের এহেন সামাজিক উদ্যোগ স্থানীয় জনমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*