সাব্রুমে অগ্নিদগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার

বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ নভেম্বর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার লুধুয়া নতুন পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হলেন এক গৃহবধূ। আহত গৃহবধূর নাম ঝুম্পা বনিক (আনুমানিক ২৫)। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, মঙ্গলবার সকালে সাব্রুম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের সাব্রুম স্টেশনে ওই গৃহবধূর অগ্নিদগ্ধ হওয়ার খবর পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ঝুম্পা বনিককে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তাঁরা।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ও গুরুতর পরিস্থিতির কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
অন্যদিকে, ঠিক কী কারণে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, সাব্রুম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মী বাবলু মিয়া সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ তুলে ধরেন। কীভাবে তাঁরা অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন, সেই বিষয়টি বিস্তারিতভাবে জানান তিনি।
তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*