আগরতলা, ১৯ সেপ্টেম্বর ।। বৃহস্পতিবার রাত প্রায় ৭টা নাগাদ ড্রপগেটে নিট (এন আই টি)-র বাস তীব্র গতিতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কামেরে রাস্তার ইন্ডিকেটর লাইট ভেঙ্গে দুর্ঘটনায় পতিত হয়। বাসে কয়েকজন পড়ুয়া অল্পবিস্তার আঘাত পেয়েছে। দুর্ঘটনার পর ড্রাইভার পালিয়ে যায়। পরে পুলিশ আসার পর ক্রেং দিয়ে গাড়ীটি সরিয়ে নেওয়া হয়।
