নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ।। আগামী ১৩ই ফেব্রুয়ারী অমরপুরের ৪২নং বিধানসভা শূন্য আসনে ভোট হতে যাচ্ছে। যে সকল ভোটাররা বেসরকারী দোকান ও প্রতিষ্ঠান, চা বাগান, রাবার বাগান, ইট ভাট্টা ইত্যাদি প্রতিষ্ঠানে কর্মরত তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ১৩ই ফেব্রুয়ারী রাজ্য সরকারের তরফ থেকে সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার এক প্রেস রিলিজে এই সংবাদ জানান। ত্রিপুরার ইতিহাসে অমরপুরের ৪২নং বিধানসভা আসনের ভোট অবশ্যই ব্যতিক্রমী হিসেবে আখ্যায়িত করা যায় কারন পাপের বালির জন্য শূন্য আসনে আর ভোট হয়েছে কিনা – সে নিয়েই চলছে গুঞ্জন।
এদিকে ২৪শে ফেব্রুয়ারী ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির সাধারন নির্বাচন হতে যাচ্ছে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনে বেসরকারী দোকান ও প্রতিষ্ঠানের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ২৪শে ফেব্রুয়ারী রাজ্য সরকারের তরফ থেকে সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে।
