দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ ফেব্রুয়ারী ।। গণতান্ত্রিক ভারতবর্ষে প্রত্যেকটা রাজনৈতিক দলের রয়েছে শাখা সংগঠন। এই রাজ্যেও তার ব্যতিক্রম নয়, তবে সময়ের বিচারে এ মুহূর্তে স্বভাবতই CPI(M)–র গণতান্ত্রিক যুব ফেডারেশনের তৎপরতা বেশী। ভোট থেকে শুরু করে মতাদর্শ প্রচারে DYFI অবশ্যই CPI(M)–র গুরুত্বপূর্ণ যুব সংগঠন বলাই বাহুল্য। বিভিন্ন কর্মসূচী পালনে DYFI যুব সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি করার প্রয়াস মূলতঃ দলকে মজবুত করা। ৭ই ফেব্রুয়ারী থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে DYFI-র সভ্যপদ গ্রহন অভিযান কর্মসূচী অভিযান, চলবে ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত। এই কর্মসূচী উপলক্ষ্যে DYFI-র তরফে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। DYFI-র তরফে কেন আপনি সভ্য হবেন সেই প্রশ্নে যুবাদের কাছে বার্তা হচ্ছে ‘সম্প্রীতির বন্ধনে, কাজের সন্ধানে সভ্য হোন, লড়াই করুন’।
