ভূমিকম্পে রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মূখ্যমন্ত্রী ও রাজস্বমন্ত্রী

cm badalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারী ৷৷ মঙ্গলবার রাজ্যে ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বেশী ক্ষতি হওয়া ধলাই ও ঊনকোটি জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি বুধবার পরিদর্শন করলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী সহ মূখ্যসচিব যসপাল সিং ও সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক ও পদস্থ আধিকারিকবৃন্দ। বুধবার সন্ধ্যায় মহাকরণে রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী সাংবাদিকদের কাছে এই দুই জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ক্ষয়ক্ষতির বিস্তৃত পরিসংখ্যান জানান। তিনি জানান, সারা রাজ্যেই মঙ্গলবার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সব মিলিয়ে ১৩১১টি বাসগৃহ ক্ষয়ক্ষতি হয়। কমল্পুরে কমলিনী কন্দ নামে এক মহিলা ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদস্পন্দন বন্ধ হয়ে প্রাণ হারান। এছাড়াও আহত হন ৭ জন। রাজস্বমন্ত্রী জানান, এধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নিহত ব্যাক্তিদের পরিবারে আর্থিক সাহায্য দেবার যে কেন্দ্রীয় নির্দেশিকা রয়েছে সেই অনুযায়ী প্রয়াত কমলিনী কন্দের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয়া হবে। ইতিমধ্যেই ধলাই জেলার প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারকে প্রাথমিক সহায়তা হিসাবে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। তিনি জানান রাজ্য সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য সমস্ত ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। সানহবাদিক সন্মেলনে মূখ্যসচিব যসপাল সিং এবং রাজস্ব দপ্তরের সচিব উপস্থিত ছিলেন।
পাশাপাশি মূখ্যমন্ত্রী মানিক সরকার দুপুরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুমারঘাট মহকুমার পেঁচারথল ব্লকের মাছমারা তহশীলের শান্তিপুর এ ডি সি ভিলেজ পরিদর্শন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*