গণহত্যা দিবস পালিত রাজ্যে

bd bd.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷৷ ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্থানের (বাংলাদেশ) বুকে নেমে এসেছিল পাকিস্থানি সেনাবাহিনীর নৃশংসতম আক্রমন। রাতের অন্ধকারে লক্ষ লক্ষ মানুষকে সেদিন হত্যা করেছিল পাকিস্থানের সেনারা। গোটা বাংলাদেশ জুড়ে গণহত্যা চালিয়েছিল এরা। সেই ২৫শে মার্চ এর রাত থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন শুরু হয়েছিল। ৩০ লক্ষ মানুষের আত্মবলিদানের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাসের সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। সেই থেকে ২৫শে মার্চ কালরাত্রি হিসেবে পালন করত বাংলাদেশ সরকার। সম্প্রতি বাংলাদেশ সরকার সংসদে বিল এনে ১৯৭১ সালের ২৫শে মার্চ দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শনিবার বাংলাদেশের সাথে সাথে ত্রিপুরাতেও নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয় আন্তর্জাতিক গণহত্যা দিবস। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশন এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রঙ্গনে কবি, সাহিত্যিক, শিক্ষক, লেখক, শিল্পী, বুদ্ধিজীবি থেকে শুরু কররে সসকল অন্নগশের মানুষ হাতে মোমবাতি নিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সঙ্গিত ও নৃত্য পরিবেশন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*