আন্তর্জাতিক ডেস্ক ৷৷ ফের মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা। ঘটনায় এক শিক্ষক সহ চারজন আহত হয়েছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন ক্যালিফর্নিয়ার সান বার্নান্ডিনোর নর্থ পার্ক এলিমেন্টারি স্কুলে একাধিক গুলির শন্দ শোনা যায়। স্কুলের এক কর্মকর্তা জানিয়েছেন, এক শিক্ষক আহত হয়েছেন। আরও তিনজনের আহত হওয়ার খবর মিলেছে। শহরের পুলিশ প্রধান টুইটারে জানান, আততায়ী একটি ক্লাসরুমে ঢুকে আচমকা গুলি চালাতে শুরু করে। ক্লাসের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, আততায়ীকে কব্জা করা হয়েছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের অনুমান, হত্যা করার উদ্দেশ্যেই আততায়ী গুলি চালায়।ফের মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, শিক্ষক সহ আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক ৷৷ ফের মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা। ঘটনায় এক শিক্ষক সহ চারজন আহত হয়েছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন ক্যালিফর্নিয়ার সান বার্নান্ডিনোর নর্থ পার্ক এলিমেন্টারি স্কুলে একাধিক গুলির শন্দ শোনা যায়। স্কুলের এক কর্মকর্তা জানিয়েছেন, এক শিক্ষক আহত হয়েছেন। আরও তিনজনের আহত হওয়ার খবর মিলেছে। শহরের পুলিশ প্রধান টুইটারে জানান, আততায়ী একটি ক্লাসরুমে ঢুকে আচমকা গুলি চালাতে শুরু করে। ক্লাসের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, আততায়ীকে কব্জা করা হয়েছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের অনুমান, হত্যা করার উদ্দেশ্যেই আততায়ী গুলি চালায়।