নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ কে টি ডি সিং পুলিশ ট্রেনিং কেন্দ্রে রাজ্য মহিলা পুলিশদের শপথ গ্রহন প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ ট্রেনিং কলেজে ১০ মাসের ট্রেনিং শেষে ১৩২ জন মহিলা পুলিশ বৃহস্পতিবার শপথ গ্রহন প্যারেডে অংশ নেন। সঙ্গে ১২ জন পুরুষ পুলিশ কর্মীও শপথ গ্রহন প্যারেডে অংশ নিয়েছেন। শুরুতে মহিলা পুলিশ কর্মীরা প্যারেডে অংশ নেন। রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার অভিবাদন গ্রহন করেন। তিনি বিভিন্ন বিভাগে বিশেষ পারদর্শিতার জন্য ৬ জন মহিলা পুলিস কর্মীর হাতে পুরস্কার তুলে দেন। মুখ্যমন্ত্রী প্রশিক্ষণ প্রাপ্ত পুলিস কর্মীদের ১৩ নম্বর ব্যাচের স্মরণিকা প্রকাশ করেন। প্রশিক্ষিত পুলিস কর্মীদের অভিবাদনগ্রহনের পর আলোচনার শুরুতেই মূখ্যমন্ত্রী মহিলা পুলিশ এবং তাদের পরিবার পরিজনদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকের দিনটি সবার কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তিনি আসা প্রকাশ করেন কর্মজীবনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সবাই তাদের যোগ্যতার সাক্ষর রাখবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। মহিলা পুলিশদের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হরিচরণ সরকার, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ। প্রশিক্ষিত মহিলা পুলিশগণ যোগব্যায়াম ও নৃত্য পরিবেশন করেন।১০ মাসের ট্রেনিং শেষে মহিলা পুলিশদের শপথ গ্রহন প্যারেড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ কে টি ডি সিং পুলিশ ট্রেনিং কেন্দ্রে রাজ্য মহিলা পুলিশদের শপথ গ্রহন প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ ট্রেনিং কলেজে ১০ মাসের ট্রেনিং শেষে ১৩২ জন মহিলা পুলিশ বৃহস্পতিবার শপথ গ্রহন প্যারেডে অংশ নেন। সঙ্গে ১২ জন পুরুষ পুলিশ কর্মীও শপথ গ্রহন প্যারেডে অংশ নিয়েছেন। শুরুতে মহিলা পুলিশ কর্মীরা প্যারেডে অংশ নেন। রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার অভিবাদন গ্রহন করেন। তিনি বিভিন্ন বিভাগে বিশেষ পারদর্শিতার জন্য ৬ জন মহিলা পুলিস কর্মীর হাতে পুরস্কার তুলে দেন। মুখ্যমন্ত্রী প্রশিক্ষণ প্রাপ্ত পুলিস কর্মীদের ১৩ নম্বর ব্যাচের স্মরণিকা প্রকাশ করেন। প্রশিক্ষিত পুলিস কর্মীদের অভিবাদনগ্রহনের পর আলোচনার শুরুতেই মূখ্যমন্ত্রী মহিলা পুলিশ এবং তাদের পরিবার পরিজনদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকের দিনটি সবার কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তিনি আসা প্রকাশ করেন কর্মজীবনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সবাই তাদের যোগ্যতার সাক্ষর রাখবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। মহিলা পুলিশদের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হরিচরণ সরকার, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ। প্রশিক্ষিত মহিলা পুলিশগণ যোগব্যায়াম ও নৃত্য পরিবেশন করেন।