আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ৷৷ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো এন আই টি আগরতলা । ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার (এন আই টি) পড়ুয়ারা অরিগামীতে প্রথমবারের মতো গিনিস বুক অফ ওয়ার্ল্ড-এ নাম তুলতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারি এন আই টি আগরতলার সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা একযোগে ১৭ মিনিটে কাগজ দিয়ে মাছ ও নৌকা তৈরি করে। এই সময় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো সময়ের ভিডিও করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড-এর কার্যালয়ে পাঠানো হয়। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে ১লা আগষ্ট (মঙ্গলবার) গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর তরফে এন আই টি আগরতলা এই রেকর্ড গড়েছে বলে জানানো হয়। এই রেকর্ডে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার অধ্যাপক-অধ্যাপিকা সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে।গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো এন আই টি আগরতলা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ৷৷ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো এন আই টি আগরতলা । ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার (এন আই টি) পড়ুয়ারা অরিগামীতে প্রথমবারের মতো গিনিস বুক অফ ওয়ার্ল্ড-এ নাম তুলতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারি এন আই টি আগরতলার সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা একযোগে ১৭ মিনিটে কাগজ দিয়ে মাছ ও নৌকা তৈরি করে। এই সময় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো সময়ের ভিডিও করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড-এর কার্যালয়ে পাঠানো হয়। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে ১লা আগষ্ট (মঙ্গলবার) গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর তরফে এন আই টি আগরতলা এই রেকর্ড গড়েছে বলে জানানো হয়। এই রেকর্ডে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার অধ্যাপক-অধ্যাপিকা সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে।