জেলা ভিত্তিক কবাডি প্রতিযোগীতা শান্তির বাজারে

kobadiবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ আগষ্ট ৷৷ শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক কবাডি প্রতিযোগীতা। দক্ষিন জেলার তিনটি মহকুমা থেকে খেলোয়াররা অংশ গ্রহন করেন। এই তিনটি মহকুমা হল বিলোনিয়া মহকুমা, শান্তির বাজার মহকুমা ও সাব্রুম মহকুমা। শান্তির বাজারের স্পোর্টস অফিসার মিহির শীল সমগ্র খেলার অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি জানান, প্রত্যেক মহকুমা থেকে ২০ জন খেলোয়ার অংশ গ্রহন করেছে যার মধ্যে ১০ জন পুরুষ এবং ১০ জন মহিলার দল। তিন মহকুমা থেকে মোট ৬০ জন অংশগ্রহন করেন। তিনি জানান এই জেলাস্তরে খেলায় সাফল্য পেলে রাজ্য স্তরে খেলায় অংশগ্রহন করতে পারবে। খেলোয়াররা দক্ষিন ত্রিপুরার মান উজ্বল করবে বলে আশা ব্যাক্ত করেন মিহির শীল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*