আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ৷৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক দাগি চোর। রবিবার দুপুরে আগরতলা পূর্ব থানাধীন এম বি বি কলেজের বিজ্ঞান ভবনের পেছন দিকে ইকো পার্কের পাশে গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পথ চলতি মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায়, আত্মহত্যা করা গোপাল সূত্রধর (৩০) নামে ঐ যুবকের নামে একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিল সে। তার আত্মহত্যার কারন খতিয়ে দেখছে পুলিশ।ফাঁসিতে আত্মহত্যা এক চোরের
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ৷৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক দাগি চোর। রবিবার দুপুরে আগরতলা পূর্ব থানাধীন এম বি বি কলেজের বিজ্ঞান ভবনের পেছন দিকে ইকো পার্কের পাশে গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পথ চলতি মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায়, আত্মহত্যা করা গোপাল সূত্রধর (৩০) নামে ঐ যুবকের নামে একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিল সে। তার আত্মহত্যার কারন খতিয়ে দেখছে পুলিশ।