আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগষ্ট ৷৷ রাজ্যকে ভাগ করে পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’-র দাবিতে ‘দাবী দিবস’ পালন করল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আই পি এফ টি)। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক বুধবার এ ডি সি’র সদর দপ্তর খুমুলুঙে আই পি এফ টি-র র্যা লি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে তাদের কর্মসূচী। প্রতিবছর ‘দাবী দিবস’ উপলক্ষ্যে ২৩শে আগষ্ট রাজধানী আগরতলায় আই পি এফ টি-র র্যা লি এবং সমাবেশ করা হয়। কিন্তু এবছর রাজধানীতে র্যা লি এবং সমাবেশ করার অনুমোদন না পেয়ে এ ডি সি’র সদর দপ্তর খুমুলুঙে আই পি এফ টি এন সি গোষ্ঠীর এই কর্মসূচী পালন করা হয়। আই পি এফ টি-র এই র্যা লি এবং সমাবেশ ঘিরে গোটা এলাকা নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। কিছু দিন ধরেই গোটা এলাকায় পুলিশ, টি এস আর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর প্রচুর নিরাপত্তা রক্ষী টহল দিচ্ছে।