আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ৷৷ অবশেষে বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার। বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীদের অভিযোগ, তাদের নিয়মিতকরণের দাবীতে তারা বন দপ্তরের মন্ত্রী, অর্থ দপ্তরের মন্ত্রী, এমনকি মূখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন। কিন্তু তারা সুধু এই বিষয়ে মৌখিক প্রতিশ্রুতি ছারা কিছুই পায় নি। সোমবার গোর্খাবস্তীস্থিত অরণ্য ভবনের সামনে ৩৬৩ জন অনিয়মিত ক্যাজুয়েল কর্মীরা নিয়মিতকরনের দাবীতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে বসেছিলেন। মঙ্গলবার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন দপ্তরের চিফ কনজারভেটর অফ ফরেস্ট (সিসিএফ) এস কুমার কে দেকে মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকার বৈঠক করেন। বৈঠকে সাথে ছিলেন বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া এবং অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। এই বৈঠকে বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ই সেপ্টেম্বরের মধ্যে তাদের নিয়মিত করা হবে খবর পেয়ে অনশন প্রত্যাহার করলেন বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীরা।বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের, অনশন প্রত্যাহার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ৷৷ অবশেষে বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার। বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীদের অভিযোগ, তাদের নিয়মিতকরণের দাবীতে তারা বন দপ্তরের মন্ত্রী, অর্থ দপ্তরের মন্ত্রী, এমনকি মূখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন। কিন্তু তারা সুধু এই বিষয়ে মৌখিক প্রতিশ্রুতি ছারা কিছুই পায় নি। সোমবার গোর্খাবস্তীস্থিত অরণ্য ভবনের সামনে ৩৬৩ জন অনিয়মিত ক্যাজুয়েল কর্মীরা নিয়মিতকরনের দাবীতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে বসেছিলেন। মঙ্গলবার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন দপ্তরের চিফ কনজারভেটর অফ ফরেস্ট (সিসিএফ) এস কুমার কে দেকে মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকার বৈঠক করেন। বৈঠকে সাথে ছিলেন বন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া এবং অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। এই বৈঠকে বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ই সেপ্টেম্বরের মধ্যে তাদের নিয়মিত করা হবে খবর পেয়ে অনশন প্রত্যাহার করলেন বন দপ্তরের ৩৬৩ জন অনিয়মিত কর্মীরা।