শিক্ষকের সল্পতা ও বিদ্যালয়ের সঠিক পরিকাঠামোর জন্য ক্লাস বয়কটে ছাত্র ছাত্রীরা

sclবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ আগষ্ট ৷৷ শিক্ষকের সল্পতা ও বিদ্যালয়ের সঠিক পরিকাঠামো না থাকার জন্য পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ক্লাস বয়কট করল ছাত্র ছাত্রীরা। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক দ্বাদ শ্রেনী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে ক্লাস বয়কটে সামিল হয়েছে। ছাত্র ছাত্রীদের দাবি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নিয়োগ করা এবং বিদ্যালয়ে বেঞ্চ থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন করা। অপরদিকে অভিবাবকদের দাবি বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে স্থানান্তর করা। প্রধান শিক্ষক প্রতিনিয়ত বিদ্যালয়ে আসেন না আর তিনি উনার কাছের লোককে এই বিদ্যালয়ে স্থানান্তর করে নিয়ে আসার জন্য খুব দোড়ঝাপ করছে এতে করে অসন্তুষ্ট গ্রামবাসী। তাদের দাবি তাদের এলাকার ছেলে প্রনব রায়কে এই বিদ্যালয়ে নিয়ে আসার জন্য। প্রনব রায় বর্তমানে সাব্রুম মনুতে শিক্ষকতায় কর্মরত রয়েছে। অপর দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকার বিনিময়ে উনার কাছের লোক সুরজিত গোপ নামে একজনের নাম প্রকাশ করেছেন। এতে করে গ্রামের অনেক লোকজন ক্ষুব্ধ। সকলের আশা সুরজিত গোপকে এই বিদ্যালয়ে নিয়ে আসলে বিদ্যালয়ের পঠন পাঠন আরো লাঠে উঠবে। প্রধান শিক্ষকের এই ধরনের নানা কার্যকলাপের জন্য ক্ষুব্ধ অভিবাবক মহল অতিসত্বর প্রধান শিক্ষক এর বদলির দাবি জানান। বর্তমানে এই বিদ্যালয়ে ১৫ জন শিক্ষক রয়েছে ও ছাত্র ছাত্রীর সংখ্যা হল ৪২৩ জন। বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক সল্পতা রয়েছে বলে অভিযোগ ছাত্র ছাত্রীদের। অপরদিকে শিক্ষকরাও নিয়মিত বিদ্যালয়ে আসেন না, আর যারা আসেন তারাও নিয়মিত ক্লাস করান না। এতে করে এই বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। তাই সকলের একটাই দাবী এই বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষক নিয়োগ ও অভিবাবকের দাবি প্রধান শিক্ষককে স্থানান্তর করা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*