আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট ৷৷ বৃহস্পতিবার একদিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এস এস আলুওয়ালিয়া। এদিন সকালের বিমানে রাজ্যে এসে প্রথমই রাজ্য অতিথিশালায় বিজেপি রাজ্যস্তরের নেতাদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সকাল ১১টা ৩০ মিনিটে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে মিলিত হন বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি তথা দার্জিলিং-এর সাংসদ এস এস আলুওয়ালিয়া। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি। এই পরিপরতন হবে উন্নয়নের পরিবর্তন। সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।সাংবাদিক সন্মেলন শেষ করে আগরতলা টাউন হলে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে নির্মাণ সংস্থা ইরকনের উদ্যোগেআয়োজিত এক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে খোয়াই জেলার চাকমাঘাটে এক সমাবেশে যোগ দেন তিনি। সেমাবেশ শেষে রাতের বিমানে দিল্লী দিরে যান সংসদ বিষয়ক মন্ত্রী এস এস আলুওয়ালিয়া।
