আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট ৷৷ প্রয়াত হলেন CPI(M) সদর মহকুমা কমিটির সদস্যা তথা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা দুলু মল্লিক। বৃহস্পতিবার সকালে তাঁর ধলেশ্বরের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বেশ কিছু কাল ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।CPI(M) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী প্রয়াত দুলু মল্লিকের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর একমাত্র ছেলে, আত্মীয় পরিজন এবং সহকর্মীদের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছেন। মূখ্যমন্ত্রী সহ দলীয় কর্মী সমর্থকরা প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পন করে শেষ শ্রদ্ধা জানিয়েছে।
