দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ শহরের বড় বাজেটের পূজো যারা করে থাকেন সেই সমস্ত ক্লাব অন্যান্য বছর মহালয়ার পর থেকেই শহরের রাস্তায় বৈদ্যুতিক আলোয় শহরকে ভাসিয়ে দিত। কিছু এবছর ভিন্ন রুপ দেখা গেল শহরের বড় বাজেটের ক্লাবগুলোতে। এবছর মহালয়ার প্রায় ১০ দিন আগে থেকেই শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিয়েছেন। সেই সাথে বিশাল আকারের পেন্ডেলে বড় অঙ্কের টাকা খরচ করছেন। পশ্চিম বাংলার চন্দন নগরের বিখ্যাত বিদ্যুৎ শিল্পীদের আগরতলায় এনেছেন। দুর্গা পূজোর পক্ষকাল আগে থেকেই শহরের রাজপথে আলো ছড়াতে শুরু করেছে বিভিন্ন ক্লাবের আলোক সজ্জা। বিশেষ করে এই আলোর বন্যা শহরকে নতুন করে উদ্ভাসিত করেছে।পূজোর পক্ষকাল আগেই আলোর বন্যায় উদ্ভাসিত রাজধানী
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ শহরের বড় বাজেটের পূজো যারা করে থাকেন সেই সমস্ত ক্লাব অন্যান্য বছর মহালয়ার পর থেকেই শহরের রাস্তায় বৈদ্যুতিক আলোয় শহরকে ভাসিয়ে দিত। কিছু এবছর ভিন্ন রুপ দেখা গেল শহরের বড় বাজেটের ক্লাবগুলোতে। এবছর মহালয়ার প্রায় ১০ দিন আগে থেকেই শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিয়েছেন। সেই সাথে বিশাল আকারের পেন্ডেলে বড় অঙ্কের টাকা খরচ করছেন। পশ্চিম বাংলার চন্দন নগরের বিখ্যাত বিদ্যুৎ শিল্পীদের আগরতলায় এনেছেন। দুর্গা পূজোর পক্ষকাল আগে থেকেই শহরের রাজপথে আলো ছড়াতে শুরু করেছে বিভিন্ন ক্লাবের আলোক সজ্জা। বিশেষ করে এই আলোর বন্যা শহরকে নতুন করে উদ্ভাসিত করেছে।