আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ ২০১৭ সালের নভেম্বরে উড়ালপুলের কাজ সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সময়সীমা। নির্ধারিত সময়কে সামনে রেখে উড়ালপুল নির্মাণের কাজ সময় যত এগুচ্ছে দ্রুত হচ্ছে কাজের ব্যস্ততা। দীর্ঘ ২.৬ কিলোমিটার উড়ালপুলের পিলারের সংখ্যা ৭২। দিনে রাতে উড়ালপুল নির্মাণের কাজে যুক্ত শ্রমিকরা ব্যস্ততার প্রহর অতিক্রম করছেন। বুধবার, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর এবং সাংসদ শংকর প্রসাদ দত্ত উড়ালপুলের কাজের গতি প্রকৃতির খোঁজ খবর নিতে যান। উড়ালপুল পরিদর্শকালে নির্মাণ কাজের জন্য যে অসুবিধা সৃষ্টি হয়েছে তার খোঁজ খবর নিতে গেলে পূর্ত দপ্তরের অধিকারিকরা সহ নির্মাণ সংস্থা অধিকারিকরা জানান, আসন্ন দুর্গা পূজোরর আগেই উড়ালপুলের নিচের রাস্তা চলাচলের যোগ্য করে দেওয়া হবে।উড়ালপুলের কাজের গতি প্রকৃতি পরিদর্শনে উপাধ্যক্ষ এবং সাংসদ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ ২০১৭ সালের নভেম্বরে উড়ালপুলের কাজ সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সময়সীমা। নির্ধারিত সময়কে সামনে রেখে উড়ালপুল নির্মাণের কাজ সময় যত এগুচ্ছে দ্রুত হচ্ছে কাজের ব্যস্ততা। দীর্ঘ ২.৬ কিলোমিটার উড়ালপুলের পিলারের সংখ্যা ৭২। দিনে রাতে উড়ালপুল নির্মাণের কাজে যুক্ত শ্রমিকরা ব্যস্ততার প্রহর অতিক্রম করছেন। বুধবার, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর এবং সাংসদ শংকর প্রসাদ দত্ত উড়ালপুলের কাজের গতি প্রকৃতির খোঁজ খবর নিতে যান। উড়ালপুল পরিদর্শকালে নির্মাণ কাজের জন্য যে অসুবিধা সৃষ্টি হয়েছে তার খোঁজ খবর নিতে গেলে পূর্ত দপ্তরের অধিকারিকরা সহ নির্মাণ সংস্থা অধিকারিকরা জানান, আসন্ন দুর্গা পূজোরর আগেই উড়ালপুলের নিচের রাস্তা চলাচলের যোগ্য করে দেওয়া হবে।