মুক্তধারায় লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

vnআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং আগরতলা পুর নিগমের উদ্যোগে বর্ণময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে আগরতলা পুর নিগম ভিত্তিক এই লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রযুল্লজিৎ সিনহা, আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ বুল্টি বিশ্বাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিনেশ দেবনাথ, মিউনিসিপাল কমিশনার রতন বিশ্বাস প্রমুখ। এই লোক সংস্কৃতি উৎসবে পুর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডের লোক শিল্পীরা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*