বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমা শাসক ও বাইখোড়া থানার যৌথ উদ্যোগে গোপন খবরের ভিত্তিতে উদ্ধার হল দের কেজি শুকনো গাঁজা ও একটি তাজা বুলেট। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানাধিন লক্ষিছড়ার স্বদেশ নগরের রাধাকৃষ্ণ বিশ্বাস পাড়ার বাসিন্দা অরুন মজুমদারের রান্নাঘর থেকে এই গাঁজা ও তাজা বুলেট উদ্ধার করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুলিশ আধিকারিক এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী, ডি সি এম সৈকত সাহা, বাইখোড়া থানার ওসি আলঙ্গীর হোসেন ও আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ। এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী এবং ডি সি এম সৈকত সাহা ঘটনার বিবরন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। আসামী পলাতক। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই বুলেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সমস্ত এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।তাজা বুলেট সহ প্রচুর গাঁজা উদ্ধার বাইখোড়ায়
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমা শাসক ও বাইখোড়া থানার যৌথ উদ্যোগে গোপন খবরের ভিত্তিতে উদ্ধার হল দের কেজি শুকনো গাঁজা ও একটি তাজা বুলেট। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানাধিন লক্ষিছড়ার স্বদেশ নগরের রাধাকৃষ্ণ বিশ্বাস পাড়ার বাসিন্দা অরুন মজুমদারের রান্নাঘর থেকে এই গাঁজা ও তাজা বুলেট উদ্ধার করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুলিশ আধিকারিক এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী, ডি সি এম সৈকত সাহা, বাইখোড়া থানার ওসি আলঙ্গীর হোসেন ও আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ। এস ডি পি ও চিরঞ্জীত চক্রবর্তী এবং ডি সি এম সৈকত সাহা ঘটনার বিবরন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। আসামী পলাতক। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই বুলেট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সমস্ত এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।