শান্তনু চক্রবর্তী, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷৷ সদ্য প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার প্রতিবাদে রাজ্য, দেশ সহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় বইছে। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন ব্যাক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক জগতের ব্যাক্তিত্বরা চাইছেন প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। সকলেই চাইছে এই খুনের সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা উপযুক্ত স্বাস্তি পাক। শনিবার বিকেল ৫টায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে সাংবাদিকদের ৭টি সংগঠনের তরফে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক থেকে শুরু করে নবীন ও প্রবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিনের প্রতিবাদ সভায় বক্তারা রাজ্য সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত ভার সি বি আই-র হাতে তুলে দেওয়ার দাবী জানান। বক্তারা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজ্য সরকার CBI তদন্তের নির্দেশ না দিলে সাংবাদিকরা আরও বৃহত্তর আন্দোলনে পথে নামবেন। ত্রিপুরা নিউজপেপার সোসাইটি, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশ, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম, ত্রিপুরা নিউজ করসপমডেন্স ফোরাম এবং ত্রিপুরা ইলেকট্রনিকস মিডিয়া সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত সকলেই মোম জ্বালিয়ে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এই প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বরিষ্ঠ সাংবাদিক সুবল দে।২৪ ঘন্টার মধ্যে CBI তদন্তের দাবি, পথে সাংবাদিকদের প্রতিবাদ সভা
শান্তনু চক্রবর্তী, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷৷ সদ্য প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার প্রতিবাদে রাজ্য, দেশ সহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় বইছে। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন ব্যাক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক জগতের ব্যাক্তিত্বরা চাইছেন প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। সকলেই চাইছে এই খুনের সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা উপযুক্ত স্বাস্তি পাক। শনিবার বিকেল ৫টায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে সাংবাদিকদের ৭টি সংগঠনের তরফে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক থেকে শুরু করে নবীন ও প্রবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিনের প্রতিবাদ সভায় বক্তারা রাজ্য সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত ভার সি বি আই-র হাতে তুলে দেওয়ার দাবী জানান। বক্তারা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজ্য সরকার CBI তদন্তের নির্দেশ না দিলে সাংবাদিকরা আরও বৃহত্তর আন্দোলনে পথে নামবেন। ত্রিপুরা নিউজপেপার সোসাইটি, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশ, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম, ত্রিপুরা নিউজ করসপমডেন্স ফোরাম এবং ত্রিপুরা ইলেকট্রনিকস মিডিয়া সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত সকলেই মোম জ্বালিয়ে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এই প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বরিষ্ঠ সাংবাদিক সুবল দে।