আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ গরু পাচারকারীদের হামলায় জখম হয়ে মৃত্যু হল এক বিএসএফ কমান্ডারের। রবিবার রাত দুটো নাগাদ ত্রিপুরার সিপাহিজালা জেলার বেলারদীপা সীমান্তে পাহারা দেওয়ার সময় সন্দেহভাজন গরু পাচারকারীদের একটি গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হন ১৪৫ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড দীপক কুমার মণ্ডল। সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এই ক’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর হার মানলেন দীপক। শুক্রবার সকাল ১১.৪৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নদিয়ার কল্যাণীতে। বিএসএফ সূত্রে খবর, দীপক ও তাঁর সঙ্গীরা সীমান্তের যে অঞ্চলে টহল দিচ্ছিলেন, সেখানে কোনও বেড়া নেই। তাঁরা গরু পাচারকারীদের দেখতে পেয়ে তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু ওই দলে থাকা ২৫ জন গরু পাচারকারী ইট, লাঠি, ম্যাচেট নিয়ে বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে। এক জওয়ান গরু পাচারকারীদের লক্ষ্য করে রাইফেল থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। এরই মাঝে একটি গাড়ি দীপককে পিছন থেকে ধাক্কা মারে। এই আধিকারিক মাথা ও পায়ে মারাত্মক চোট পান। সেই চোটের কারণেই মৃত্যু হল তাঁর।রাজ্যের বেলারদীপা সীমান্তে গরু পাচারকারীদের হামলায় জখম বিএসএফ কমান্ডারের মৃত্যু
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ গরু পাচারকারীদের হামলায় জখম হয়ে মৃত্যু হল এক বিএসএফ কমান্ডারের। রবিবার রাত দুটো নাগাদ ত্রিপুরার সিপাহিজালা জেলার বেলারদীপা সীমান্তে পাহারা দেওয়ার সময় সন্দেহভাজন গরু পাচারকারীদের একটি গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হন ১৪৫ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড দীপক কুমার মণ্ডল। সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এই ক’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর হার মানলেন দীপক। শুক্রবার সকাল ১১.৪৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নদিয়ার কল্যাণীতে। বিএসএফ সূত্রে খবর, দীপক ও তাঁর সঙ্গীরা সীমান্তের যে অঞ্চলে টহল দিচ্ছিলেন, সেখানে কোনও বেড়া নেই। তাঁরা গরু পাচারকারীদের দেখতে পেয়ে তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু ওই দলে থাকা ২৫ জন গরু পাচারকারী ইট, লাঠি, ম্যাচেট নিয়ে বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে। এক জওয়ান গরু পাচারকারীদের লক্ষ্য করে রাইফেল থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। এরই মাঝে একটি গাড়ি দীপককে পিছন থেকে ধাক্কা মারে। এই আধিকারিক মাথা ও পায়ে মারাত্মক চোট পান। সেই চোটের কারণেই মৃত্যু হল তাঁর।