বৃষ্টিকে উপেক্ষা করে শান্তনুর সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচী জার্নালিস্ট ফোরামের

tjfআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷৷ গত ২০ সেপ্টেম্বর মান্দাইতে খবর সংগ্রহ করতে গিয়ে রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক নির্মমভাবে খুন হয়েছিল। ২০ অক্টোবর (শুক্রবার) ঘটনার এক মাস অতিক্রান্ত হয়েগেলেও তদন্ত প্রক্রিয়া তেমন এগোয়নি। ফলে পুলিশি তদন্ত নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার দাবিতে শুক্রবার এক ঘণ্টার মৌন প্রতিবাদ কর্মসূচী পালন করল ত্রিপুরা জার্নালিস্ট ফোরাম। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে দুপুরে এক ঘন্টার এই কর্মসূচী পালন করা হয়। প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে এতে সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যরা সহ সংগঠনের বাইরে থাকা মানুষজনও সামিল হন। অপর দিকে এই হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের সাংবাদিকদের ১১টি সংগঠনের তরফে প্রথমদিন থেকেই সি বি আই তদন্তের দাবী জানিয়ে আসছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*